কুমিল্লা-৫ আসনে
ড. মোবারক হোসাইনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
কুমিল্লা ৫ (বুড়িচং- ব্রাক্ষণপাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট ড. মোবারক হোসাইনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি বুড়িচং পৌরসভার ৬নং ওয়ার্ডের জরইন গ্রামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোবারক হোসাইন। সভাপতির ভূমিকায় ছিলেন বুড়িচং উপজেলা আমির অধ্যাপক আব্দুল ওয়াহিদ, এছাড়া সেক্রেটারি ফারুক আহ্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জননেতা সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, সাইফুল ইসলাম, তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকারিয়া খান, সেক্রেটারি জয়নাল আবেদিন এবং তরুণ ছাত্রনেতা সুজন চৌধুরী উপস্থিত ছিলেন।
ড. মোবারক হোসাইন উপস্থিত জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, “আমাদের প্রতিটি কার্যালয়, প্রতিটি ঘর আপনারাই পরিচালনা করবেন। আগামীতে আপনারা আমাদের কতটুকু সুযোগ দেবেন, সেটি আপনারাই নির্ধারণ করবেন।”
উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে।






আপনার মতামত লিখুন