খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পুলিশের সামনে যুবলীগ–ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
পুলিশের সামনে যুবলীগ–ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম চলমান থাকা সত্ত্বেও যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়ায় তিন পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার অভিযোগে ক্লোজড করা হয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ–সমর্থিত নেতাকর্মীরা হঠাৎ করে এই মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু।

মিছিল শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মালকানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ (৩৫) এবং মন্টু ভুইয়া (৩০)।

মিছিল চলার সময় পিছনে একটি পুলিশ টহল গাড়ি দেখা যাওয়ায় স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা সৃষ্টি হয়। নিষিদ্ধ অবস্থায় এমন প্রকাশ্য মিছিল ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে।

দায়িত্বে অবহেলার অভিযোগে ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই কামরুজ্জামান সিকদার, কনস্টেবল শফিকুল এবং কনস্টেবল বাদশা মিয়া।

সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, “মিছিলের সময় পুলিশের টহল গাড়িটি সড়ক দিয়ে যাচ্ছিল। তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে।”

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি