মিছিল শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মালকানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ (৩৫) এবং মন্টু ভুইয়া (৩০)।
মিছিল চলার সময় পিছনে একটি পুলিশ টহল গাড়ি দেখা যাওয়ায় স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা সৃষ্টি হয়। নিষিদ্ধ অবস্থায় এমন প্রকাশ্য মিছিল ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে।
দায়িত্বে অবহেলার অভিযোগে ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই কামরুজ্জামান সিকদার, কনস্টেবল শফিকুল এবং কনস্টেবল বাদশা মিয়া।
সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, “মিছিলের সময় পুলিশের টহল গাড়িটি সড়ক দিয়ে যাচ্ছিল। তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে।”