খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মৌদুদী সনদে এ দেশের মানুষ’কে ঐক্যবদ্ধ করা যাবে না:  শামীম তালুকদার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ
মৌদুদী সনদে এ দেশের মানুষ’কে ঐক্যবদ্ধ করা যাবে না:  শামীম তালুকদার 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) জামালপুর জেলা শাখার সভাপতি ও ১৪০ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের বিএনপি থেকে ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, মৌদুদী সনদে এ দেশের মানুষ কে ঐক্যবদ্ধ করা যাবে না।

গতকাল বৃহস্পতিাবার সন্ধায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন সাবেক ৩ নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারাকান্দি ট্রাক চত্ববে বিশাল জনসভায় প্রধান অতথিীর বক্তব্যে এ কথাগুল্ োবলেছেন তিনি।

তিনি আরও বলেছেন, এ দেশে গুপ্ত হত্যা শুরু হবে। আমরা ন্যায় ইনসাফ ভিক্তিক মাদক ও দূনীতি মুক্ত সরিষাবাড়ী গড়ে তুলতে চাই। তাই আমরা সবাই এক হয়ে ধানের শীষ প্রতিকের প্রার্থী কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

উক্ত বিশাল জনসমাবেশে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ¦ মামুন অর রশীদ ফকির সভাপতিত্ব করেন। প্রধান অতিথী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) জামালপুর জেলা শাখার সভাপতি ও ১৪০ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের বিএনপি থেকে ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বক্তব্য রাখেন।

বিশেষ অতিথী হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন বক্তব্য রাখেন। এতে পরিচালনা করেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম , পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। বিশাল জনসভায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ​এছাড়াও পোগলদিঘা ওয়ার্ড বিএনপি’র এই সভাকে জনসভায় পরিণত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা হতে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি