অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দিচ্ছে সুপ্রিম কোর্ট
সারা দেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠকে পদোন্নতির বিষয়সহ প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদোন্নতি পাওয়া বিচারকদের তালিকা দ্রুতই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে অনুমোদনের জন্য।
এদিকে, বিচারকদের এ পদোন্নতিকে বিচার বিভাগের জন্য একটি বড় প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।






আপনার মতামত লিখুন