২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
আসন্ন ২৭ নভেম্বর বিকেল ৩টা সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এ গুরুত্বপূর্ণ সভা।
সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সুপ্রিম কোর্টের সূত্র বলছে— এই সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও প্রশাসনিক নীতি–সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ফুলকোর্ট সভা বিচারপতিদের জন্য একটি বিশেষ অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম, যেখানে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ নীতি–নির্ধারণী বিষয়গুলো আলোচনা ও সিদ্ধান্ত হয়।






আপনার মতামত লিখুন