চট্টগ্রামের মীরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো কয়েকটি বসতঘর
চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের পুলি সারেং এলাকায় কয়েকটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ২৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ঘরগুলোতে কেউ ছিল না, তবে ভয় পেয়ে আশপাশের মানুষ নিরাপদ স্থানে সরে যান।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে।






আপনার মতামত লিখুন