আবু ধাবির রুয়াইস শিল্পাঞ্চলে ইরানের ড্রোন হামলা, ভয়াবহ অগ্নিকাণ্ড
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত-এর রাজধানী আবু ধাবিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর আবু ধাবির রুয়াইস শিল্পাঞ্চলের একটি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের ড্রোন হামলার পর আবু ধাবির রুয়াইস ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি ভবনে আগুন ধরে যায়।
আবু ধাবির গণমাধ্যম বিষয়ক কার্যালয় জানিয়েছে, ড্রোন হামলার কারণে শিল্পাঞ্চলের ওই স্থাপনায় আগুন লাগে এবং তা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রুয়াইস শিল্পাঞ্চলের একটি স্থাপনায় ড্রোন আঘাত হানার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সূত্র: এএফপি






আপনার মতামত লিখুন