খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদা না পেয়ে স্কুলে তালা: স্বেচ্ছাসেবক দলের সভাপতির বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
চাঁদা না পেয়ে স্কুলে তালা: স্বেচ্ছাসেবক দলের সভাপতির বিরুদ্ধে অভিযোগ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে চাঁদা না দেওয়ার জেরে একটি বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন (ভুট্টো)।

স্থানীয় সূত্রে জানা যায়, দিগপাইত ইউনিয়নের সাইফুল ইসলাম মেধা সিঁড়ি মডেল স্কুলের কর্তৃপক্ষের কাছে গত কয়েকদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন মকবুল হোসেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ অর্থ দিতে অস্বীকৃতি জানালে সোমবার (৬ অক্টোবর) ক্ষুব্ধ হয়ে তিনি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

ফলে পরদিন সকালে স্কুলে এসে শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করতে না পেরে চরম বিপাকে পড়ে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঘটনাটির প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা বিদ্যালয়ে তালা দেওয়ার ঘটনাকে শিক্ষাবিরোধী ও নিন্দনীয় বলে অভিহিত করেন এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।

অভিভাবকদের অভিযোগ, এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মনে ভয় ও হতাশা সৃষ্টি করছে এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে।

অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন (ভুট্টো)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

জামালপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ (কাউসার) বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রমাণ মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহিদ পিংকি বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি