দেশে স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ: ভরি ছাড়ালো ২ লাখ টাকা
সোনা
দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার রাতের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ৩,১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।






আপনার মতামত লিখুন