বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর। এর আগে বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টার মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায়, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আহসান ইকবাল চৌধুরী।
সবচেয়ে বড় চমক এসেছে তামিম ইকবালের নাম প্রত্যাহারে। তার সঙ্গে বিএনপিপন্থী ক্রীড়া সংগঠনের আরও কয়েকজন প্রার্থী—সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবুও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।






আপনার মতামত লিখুন