নিউইয়র্কে আক্রমণের প্রতিবাদে বিকালে এনসিপির বিক্ষোভ মিছিল
এনসিপি
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্য রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব দাবিতে জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এনসিপির মিডিয়া সেলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালিন জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ মিছিল হবে। পাশাপাশি, সারা দেশে জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করার নির্দেশনা দিয়েছে দলটি।






আপনার মতামত লিখুন