৪ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন
অক্টোবরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন—এমন ঘোষণা মাসের শুরুতেই দেওয়া হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখও জানা গেল।
শনিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে বিসিবি নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন গণমাধ্যমকে জানান, বিসিবির নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, নির্বাচনকে ঘিরে ধাপে ধাপে প্রক্রিয়া চলছে। তিনজন নির্বাচন কমিশনার দায়িত্ব গ্রহণ করেছেন এবং নির্বাচনী কার্যক্রমের বিষয়ে স্পষ্ট ধারণা পেতে আলোচনা হয়েছে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, পূর্ণাঙ্গ তফসিল চূড়ান্ত করা হয়েছে।
২০ সেপ্টেম্বর: ভোটারদের খসড়া তালিকা প্রকাশ,২১ সেপ্টেম্বর (বিকেল ৪টা ৩০ মিনিট): চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ,২২ ও ২৩ সেপ্টেম্বর: মনোনয়নপত্র বিতরণ ,২৫ সেপ্টেম্বর: মনোনয়নপত্র জমাদান,২৬ সেপ্টেম্বর: বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ,২৭ সেপ্টেম্বর: আপিল ও শুনানি,২৮ সেপ্টেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ
এরপর ৪ অক্টোবর ভোট গ্রহণ ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে, আর আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে ৫ অক্টোবর।






আপনার মতামত লিখুন