চীনে সেদিন বৃষ্টি থাকায় ছাতা ছাতা হাতে নিয়েছি: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন চীনের সফরের সময় হাতে ছাতা নিয়ে তোলা ছবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলার পর নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন।
গত ২৬ আগস্ট নাহিদ ইসলামের নেতৃত্বে সাত সদস্যের এনসিপি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে চীনে যান। সফরের দ্বিতীয় দিনে ভারী বৃষ্টি হওয়ার কারণে আখতারের হাতে ছাতা ছিল।
আখতার হোসেন এক গণমাধ্যমকে বলেন, “আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল ছাতা সঙ্গে রাখার, তাই আমি এটি সঙ্গে নিয়েছিলাম। কিন্তু কেন এটি এত আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো, তা আমি বুঝতে পারছি না। ছবি তোলার সময় ছাতা হাতে থাকা বা না থাকা আমাদের কাছে বড় কোনো বিষয় নয়। তবে মানুষ কেন এটিকে এত গুরুত্ব দিয়েছে, এটি বিস্ময়ের বিষয়।”
তিনি আরও বলেন, “আমাদের হাতে থাকা ব্যাগকে অনেকে টিফিন ক্যারিয়ার বলেছে। অনলাইনে কোন বিষয় কখন ভাইরাল হয়, তা নতুন করে ভাবতে হচ্ছে।”






আপনার মতামত লিখুন