ভুরুঙ্গামারীতে এনসিপির নতুন কার্যালয়ের উদ্বোধন
কর্মী-সমর্থকদের সাথে মতবিনিময়
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা শহরের বাসস্ট্যান্ডের পাশেই নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মো. মাসুম মিয়া।
এনসিপি ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক বাবু এবং মো. আলমগীর হোসেনসহ আরও অনেকে।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন কার্যালয় উদ্বোধনকে উৎসবমুখর করে তোলেন।






আপনার মতামত লিখুন