বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গুলশানের চেয়ারপার্সন অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইমরান হায়দার গত ৮ আগস্ট বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। তিনি এর আগে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত, তাজিকিস্তান ও ইরানে বিভিন্ন কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন। মাদ্রিদ, দিল্লি, আমিরাত ও নিউইয়র্কেও স্থায়ী মিশনে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ১৯৯৬ সালে তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।






আপনার মতামত লিখুন