প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে নিযুক্ত  নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গুলশানের চেয়ারপার্সন অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

 

বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ইমরান হায়দার গত ৮ আগস্ট বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। তিনি এর আগে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত, তাজিকিস্তান ও ইরানে বিভিন্ন কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন। মাদ্রিদ, দিল্লি, আমিরাত ও নিউইয়র্কেও স্থায়ী মিশনে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ১৯৯৬ সালে তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা