বদলে গেলো ৪৬ আসনের নির্বাচনী সীমানা
নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করেছে । নির্বাচন কমিশন দাবি-আপত্তি আহ্বান করার পর মোট ৮৪টি সংসদীয় আসনের আবেদন জমা পড়ে। এই ৮৪ আসনের শুনানি করে ৪৬টি আসনের সীমানা পুননির্ধারণ করে কমিশন। তবে সীমানা পুননির্ধারণের খসড়ায় ৩৯ আসনে পরিবর্তন এনে দাবি-আপত্তি আহ্বান করে ইসি।
সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের ২৫৪টি সীমানা বহাল রাখা হয়েছে, বাকিগুলোয় পরিবর্তন এসেছে। এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করেছিল। এরপর দাবি-আপত্তি শুনানি শেষে তা নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা পুননির্ধারণ করা হয়।
যেসব আসনের পরিবর্তন এলো—
- পঞ্চগড়-১ ও ২
- রংপুর-১ ও ৩
- সিরাজগঞ্জ-১ ও ২
- পাবনা-১ ও ২
- বাগেরহাট-১, ২ ও ৩
- সাতক্ষীরা-২, ৩ ও ৪
- মানিকগঞ্জ-২ ও ৩
- ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪
- গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬
- নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫
- ফরিদপুর-২ ও ৪
- শরীয়তপুর-২ ও ৩
- ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩
- কুমিল্লা-১, ২, ৬ ও ১০
- নোয়াখালী-১, ২, ৪ ও ৫
- চট্টগ্রাম-৭ ও ৮।
গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন বেশি এসেছে। এবার ৪৬টি আসনের সীমানায় পরিবর্তন এলো। যদিও গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩৯টি আসনের সীমানা পরিবর্তন করে খসড়া তালিকা প্রকাশ করেছিল। এরমধ্যে ঢাকা-৩, কুমিল্লা-৯, ঢাকা-১৯, সিলেট-১ আগের অবস্থায় ফিরেছে এবং সেই সঙ্গে আরও কিছু আসনে দাবি-আপত্তি আসায় পরিবর্তন এসেছে।
খসড়া নিয়ে ৮৪টি আসনে আপত্তি এবং সুপারিশ আবেদন জমা হয় ১ হাজার ৮৯৩টি। গত ২৪ থেকে ২৭ আগস্ট টানা চারদিন ওইসব আবেদনের শুনানির পর চূড়ান্ত এই তালিকা প্রকাশ করেছে ইসি। এতে দেখা যাচ্ছে, ওই খসড়া তালিকায় যেসব আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছিল, সেগুলো আবারও পরিবর্তন করে চূড়ান্ত সীমানা প্রকাশ করেলো নির্বাচন কমিশন।






আপনার মতামত লিখুন