সংসদে সংরক্ষিত নারী আসন
রাজনীতি ও সমাজসেবায় নিবেদিত প্রাণ ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়েতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিস হতে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।
১৯৮৪ সালে আদি ঢাকার বাদামতলী এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তারা দাদা ছিলেন প্রখ্যাত সূফী আব্দুল জব্বার। বাবা মরহুম হাজী আব্দুল হাকিম। পেশায় ছিলেন ইসলামপুরের বিশিষ্ট বস্র ব্যবসায়ী।
মা দেশের অন্যতম একটি রাজনৈতিক পরিবারের সন্তান ও গৃহিণী। মাহবুবা হাকিম এক ভাই চার বোনের মধ্যে চতুর্থ। ভাই মুহাম্মদ জাভেদ হাকিম দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর নিয়মিত ভ্রমণ লেখক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক পদে ছিলেন।
ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের প্রাথমিক শিক্ষাজীবনের হাতেখড়ি পুরাতন ঢাকার অন্যতম বিদ্যাপীঠ মাহমুদা খাতুন মহিলা মাদ্রাসা হলেও,তার মূল শিক্ষা জীবনের শুরুটা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। উক্ত বিদ্যাপীঠ হতেই অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি, ১৯৯৯ সালে এসএসসি ও ২০০১ সালে এইচএসসি উভয় পরিক্ষাতেই প্রথম শ্রেণিতে স্টার মার্কস সহ কৃতিত্বের সঙ্গে পাশ করেন। এরপর মাহবুবা হাকিম বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (BUTEX) হতে ২০০৭ সালে কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিতে বি.এসসি.ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংএ উর্ত্তীর্ণ হন।
শিক্ষাজীবন শেষে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম সর্বশেষ ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিতে ২০১০ – ২০১১ সালে ল্যাবরেটরি ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন। এরপর আপন খেয়ালে তিনি চাকরি ছেড়ে ধর্মকর্ম ও হেফজ শিক্ষায় মনোনীবেশ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের মা। স্বামী ডাক্তার আওলাদ হোসেন। মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ। সহকারী অধ্যাপক, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতাল,মহাখালী, ঢাকায় কর্মরত।
মাহবুবা হাকিম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ঢাকা ভার্সিটির মত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তীর সুযোগ পেয়েও তিনি তার পছন্দের ক্যারিয়ার গড়তে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলে ভর্তি হন। এতে তার চাকরি জীবনে মূল দক্ষতা ছিলো ল্যাবরেটরি ব্যবস্থাপনা ও গুণগত মান নিয়ন্ত্রণ। মাহবুবা হাকিম পড়ালেখার পাশাপাশি স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে সেরা আবৃত্তিকার, সেরা বিতার্কিক ও সেরা বক্তা হিসেবে বিজয়ী হতেন। বর্তমানে মাহবুবা হাকিম ঘর-সংসার সামলানোর পাশাপাশি মক্তব ও কুরআনের হেফজ খানায় খেদমতে রয়েছেন। সেই সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্য সমুন্নত রেখে কীভাবে নারী শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা অর্জন, রাষ্ট্র ও সমাজে অবদান রাখা যায় – সেসব বিষয়ের উপর বিভিন্নরকম সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন।






আপনার মতামত লিখুন