কোনো অপরাধী ও নারী নিপীড়কদের ঠাঁই হবে না ছাত্রদলে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) কোনো অপরাধী বা নারী নিপীড়কের স্থান হবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে লেখেন, গুপ্ত সংগঠনের মতো অপরাধ ঢাকতে বা অস্বীকার করতে ছাত্রদলে কোনো সুযোগ নেই। অপরাধীদের রক্ষার কৌশল গ্রহণেরও সুযোগ নেই। এর প্রমাণ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ককে আজীবন বহিষ্কার করা এবং ছাত্রদলের পক্ষ থেকে মামলা দায়েরের কথা উল্লেখ করেন তিনি।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখ্দুম হল শাখার বহিষ্কৃত সহসভাপতি মো. আনিছুর রহমান মিলনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ছাত্রদল। তিনি বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলের ৯১ জন শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলে কটূক্তি করেছিলেন।






আপনার মতামত লিখুন