ছাত্রশিবিরে অছাত্রের জায়গা নেই
শিবির সভাপতি নিজেই নিয়মিত ক্লাস করেন, সেক্রেটারি সাদ্দাম
ছাত্রত্ব নিয়ে ছাত্রদল সভাপতির সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে সংগঠনের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, শিবিরে অছাত্রদের কোনো স্থান নেই এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিজেও এখনো নিয়মিত ক্লাস করেন।
বৃহস্পতিবার (২৬ জুন) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদ্দাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে অছাত্রের কোনো স্থান নেই। আমাদের কেন্দ্রীয় কমিটিতে যারা দায়িত্বে আছেন, তারা সকলে এখনো নিয়মিত ক্লাস করেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন।”
তিনি আরও বলেন, “আমাদের সংগঠনে এ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদেরকে অ্যাকাডেমিকভাবে সক্রিয় থাকতে হয়। সংগঠন থেকে আমরা কখনোই চাই না যে আমাদের সদস্যদের পড়াশোনায় গ্যাপ তৈরি হোক।”
সাদ্দাম জানান, সংগঠনের সদস্যদের একাডেমিক অগ্রগতির বিষয়টি মনিটর করতে শিবিরের একটি আলাদা বিভাগ নিয়মিত কাজ করে।
এই প্রতিক্রিয়া আসে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এক বক্তব্যের পর, যেখানে তিনি ছাত্রশিবির সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তোলেন।
ছাত্ররাজনীতির মাঠে এই বক্তব্য-প্রতিবক্তব্যে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তাপ ছড়িয়েছে। তবে শিবির স্পষ্টভাবে জানিয়েছে—তারা ছাত্র পরিচয় বজায় রাখাকেই সংগঠনের মৌলিক শর্ত হিসেবে বিবেচনা করে।






আপনার মতামত লিখুন