এক স্বৈরশাসন শেষ, আরেক স্বৈরচেতনার উত্থান: রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এক ধরনের চেতনা চলে যাওয়ার পর দেশে নতুন আরেক চেতনার জন্ম হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন—যারা জুলাই-আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে কেন? তাহলে কি আবারও শেখ হাসিনার শাসনের পুনরাবৃত্তি ঘটছে?
শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিকে সামনে রেখে।
রিজভী বলেন, “জুলাইয়ের গণআন্দোলনে আবাবিল পাখির মতো তরুণরা রাস্তায় নেমে এসেছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি, গণতন্ত্রের শৃঙ্খল ভেঙেছে। অথচ এখন সেই আন্দোলনের অগ্রণীদের বিরুদ্ধেই অভিযোগ তোলা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় একটি বিশেষ সংগঠনের প্রভাব বিস্তার করছে। তার ভাষায়, “শেখ হাসিনার আত্মারা আবারও দেশের ওপর ভর করেছে। ধর্মের নামে নতুন এক চেতনা চাপিয়ে দেওয়া হচ্ছে।”






আপনার মতামত লিখুন