খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভারতের সঙ্গে আলোচনায় বসবেন না ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ
ভারতের সঙ্গে আলোচনায় বসবেন না ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে ২৫ শতাংশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে বাকি ২৫ শতাংশ শুল্ক আগামী ২৮ আগস্ট থেকে কার্যকর হবে।

এদিকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনাও নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা হবে না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন। তার প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্যে দ্বিগুণ অর্থাৎ ৫০ শতাংশ শুল্ক আরোপের পর তিনি এই মন্তব্য করেন।

হোয়াইট হাউসের ‘ওভাল অফিস’-এ সংবাদ সংস্থা এএনআই জানতে চায়, নতুন শুল্কের পরও ভারতের সঙ্গে তিনি আলোচনার আশা করছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, “না, এটা সমাধান হওয়ার আগে কিছুই হবে না।”

এর আগে গত বুধবার এক নির্বাহী আদেশে হোয়াইট হাউস জানায়, জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর ফলে ভারতের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

আদেশে ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে বিশেষভাবে উল্লেখ করে বলা হয়, সরাসরি বা পরোক্ষভাবে এসব আমদানি যুক্তরাষ্ট্রের জন্য অস্বাভাবিক ও মারাত্মক হুমকি এবং তা জরুরি অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের পক্ষেই যুক্তি দেয়।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রথম দফার ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ ২১ দিনের মধ্যে কার্যকর হবে এবং তখন থেকে এটি ভারতের সব পণ্যের ওপরই প্রযোজ্য হবে। তবে যেসব পণ্য এরই মধ্যে রপ্তানির পথে রয়েছে বা কিছু নির্দিষ্ট শ্রেণির মধ্যে পড়ে, সেগুলো এ থেকে ছাড় পাবে।

এই আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে ভূ-রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে বা ভারত বা অন্য কোনো দেশের পাল্টা পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট এই শুল্ক নীতিতে পরিবর্তন আনতে পারবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপের প্রতিক্রিয়ায় দেওয়া বার্তায় বলেছেন, অর্থনৈতিক চাপের মুখেও ভারত তার অবস্থান থেকে একচুলও সরবে না।

দিল্লিতে এমএস স্বামীনাথন শতবর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে মোদি বলেন, “আমাদের কাছে কৃষকের স্বার্থই সবার আগে। ভারত কখনও কৃষক, জেলে ও দুগ্ধখাতের স্বার্থে আপস করবে না। আমি জানি, এর জন্য আমাদের চড়া মূল্য দিতে হবে এবং আমি প্রস্তুত। ভারতও প্রস্তুত।”

ভারত বারবার বলছে, কৃষি ও দুগ্ধ খাতের মতো সংবেদনশীল খাতগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য উন্মুক্ত করলে ভারতের কোটি কোটি গ্রামীণ মানুষের জীবিকায় আঘাত আসতে পারে। এই অচলাবস্থা দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলল। উভয় পক্ষই এখন জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের অবস্থানে অনড়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি