খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ডোনাল্ট ট্রাম্পের শুল্ক প্রস্তাবে টালমাটাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার

মার্কিন বাজারে ইতোমধ্যেই মূলধন কমেছে ৫ লক্ষ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
ডোনাল্ট ট্রাম্পের শুল্ক প্রস্তাবে টালমাটাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক প্রস্তাবের আঁচে পুড়ছে মার্কিন বাজারও। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রধান পুঁজিবাজার ওয়াল স্ট্রিটে রীতিমতো ধসে নেমেছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা বিশ্ব বাজারে অস্থির পরিস্থিতি তৈরি করেছে।

গত ৪৮ ঘণ্টায় পুঁজি বাজারের সূচকগুলির বিপুল পতন হয়েছে। ২০২০ সালের পর এত খারাপ পরিস্থিতি দেখা যায়নি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম এ অর্থনীতিতে। এর মধ্যেই ট্রাম্পের ঘোষিত শুল্পের পাল্টা হিসাবে মার্কিন পণ্যে ৩৪ শতাংশ শুল্ক চাপিয়েছে বেইজিং। যা পরিস্থিতিকে আরও বেশি করে জটিল দিকে ঠেলে দিয়েছে। এর জেরে মার্কিন বাজারে ইতোমধ্যেই মূলধন কমেছে ৫ লক্ষ কোটি ডলার।

ওয়াল স্ট্রিটের অন্যতম প্রধান সূচক হলো এসঅ্যান্ডপি ৫০০। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ৬ শতাংশের বেশি কমেছে এই সূচকের পয়েন্ট। একই অবস্থা ন্যাসড্যাক এবং ডাও জোন্সের মতো এক্সচেঞ্জ সূচকগুলির। ২০২০ সালের পর এই ধরনের পরিস্থিতি দেখা যায়নি মার্কিন বাজারে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টরাল সূচকের হালও বেশ খারাপ। ফিলাডেলফিয়া সেমিকন্ডাকটর ইনডেক্স গত বছরের জুলাইয়ের থেকে প্রায় ৪০ শতাংশ কমেছে, অল টাইম হাইয়ের প্রায় অর্ধেকে নেমেছে। কিন্তু ট্রাম্প যেখানে অন্য দেশের উপর শুল্ক চাপিয়েছেন, সেখানে যুক্তরাষ্ট্রের বাজারে এমন অবস্থা হওয়ার কারণ কী?

মার্কিন অর্থনীতিবিদরা বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে আমেরিকা। কিন্তু শুল্কের জেরে সেই সব পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে। এর জেরে মন্দার পরিস্থিতি দেখা দিতে পারে দেশটির অর্থনীতিতে।

একাধিক বিশেষজ্ঞ সংস্থার প্রতিবেদনেও এই আশঙ্কার কথা উঠে এসেছে। যার জেরে ভয় গ্রাস করছে লগ্নিকারীদের মধ্যে। ক্ষতি থেকে বাঁচতে বাজার থেকে টাকা সরিয়ে নিচ্ছেন তারা। এর জেরেই জটিল হচ্ছে যুক্তরাষ্ট্রের আর্থিক পরিস্থিতি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি