ছাত্রশিবিরকে পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে : ডা. শফিকুর রহমান
ছাত্রশিবিরের শাখা পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্প-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৮ ও ২৯ জুলাই রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দায়িত্বশীলদের উদ্দেশে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “ছাত্রশিবিরকে ছাত্রসমাজ ভালোবাসে, এই ভালোবাসার সম্মান রাখতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে। সাহস, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনের গত ১৫ বছরে ছাত্রশিবির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের লেখাপড়া, মানসিক বিকাশ, এমনকি স্বাভাবিক জীবনযাপন পর্যন্ত বাধাগ্রস্ত হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জ্ঞান, নেতৃত্ব ও সাহসিকতার সমন্বয় প্রয়োজন।”
ক্যাম্পে অংশ নেওয়া দায়িত্বশীলদের মাঝে নেতৃত্ব, আত্মশুদ্ধি ও সংগঠনের কৌশলগত উন্নয়ন বিষয়ক আলোচনা হয়।






আপনার মতামত লিখুন