চাঁদাবাজিতে যুক্ত থাকায় বৈছাআ এবং বাগছাসের ৫ নেতাকে বহিস্কার
সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) দুই নেতাকে নিজ নিজ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুই সংগঠন আলাদাভাবে জানিয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।
এর আগে, শনিবার সন্ধ্যার পর রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোড থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাগছাসের পাঁচ নেতাকর্মীকে চাঁদাবাজির অভিযোগে হাতেনাতে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, তারা ‘সমন্বয়ক’ পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছিলেন। বর্তমানে তারা গুলশান থানা হেফাজতে রয়েছেন।






আপনার মতামত লিখুন