দায়িত্ব ছাড়ার পর এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা পেলেন ড. মুহাম্মদ ইউনূস
বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-কে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। ফলে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবেন।
গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত সরকারি গেজেট প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোঃ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশে দায়িত্ব শেষে প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার নজির নতুন নয়। ২০০৬ সালে তৎকালীন প্রধান উপদেষ্টাকেও একই ধরনের মর্যাদা দেওয়া হয়েছিল। তবে তখনকার বিধান অনুযায়ী সর্বোচ্চ তিন মাসের জন্য এই সুবিধা কার্যকর ছিল, আর এবার ড. ইউনূসের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা হয়েছে এক বছর।






আপনার মতামত লিখুন