খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদের পরিবর্তন প্রয়োজনঃ ড. আসাদুজ্জামান রিপন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদের পরিবর্তন প্রয়োজনঃ ড. আসাদুজ্জামান রিপন

আমাদের নেতা তারেক রহমানকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে একদল। এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। নানা ধরনের অজুহাত তুলে নির্বাচনকে তারা বিলম্বিত করতে চায়। বিলম্বিত করলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেছেন।

গতকাল (শুক্রবার) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কবুতর খোলা বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে  কটূক্তির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, এই অদক্ষ সরকার দিয়ে এ দশ মাস কোনো রকমে টেনেটুনে চলল। নির্বাচন যদি আরও এক বছর বিলম্বিত হয়ে যায় এই অদক্ষ সরকার দিয়ে কি কোনো ভালো কিছু করা যাবে? যারা বলে বিচার হতে হবে, পরে নির্বাচন, শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে জুলাই ছাত্রদের হত্যার বিচার হতে হবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি দেশে একটি নির্বাচিত সরকার দরকার। সেই সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা করবে। যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এ জন্য সরকারকে আমরা বলব দক্ষ সরকার দিয়ে দেশ পরিচালনার জন্য। অনতিবিলম্বে এই সরকারের উচিত হবে উপদেষ্টা পরিষদের দ্রুত পরিবর্তন আনা।

উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হাসান, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, মুন্সীগঞ্জ জেলা যুবদল যুগ্ম-আহবায়ক মো. আতাউর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সোলায়মান তবু, লৌহজং থানা যুবদল সাবেক সভাপতি মোশারফ হোসেন নসু প্রমুখ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি