বেঁচে ফিরলে মুজিববাদের কবর লিখে যাব’—গোপালগঞ্জে সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গোপালগঞ্জে বহুবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন দলটির নেতাকর্মীরা।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে আবারও হামলা হয় গোপালগঞ্জ পৌর পার্কে আয়োজিত এনসিপির সমাবেশে। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হলেও ছাত্রলীগের ধারাবাহিক হামলা ঠেকানো যায়নি বলে অভিযোগ উঠেছে।
সমাবেশে হামলার পর এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেছেন:
“গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে।
পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে।
আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।”
তিনি দেশজুড়ে এনসিপি নেতাকর্মীদের গোপালগঞ্জে ছুটে আসার আহ্বান জানিয়ে বলেন: “গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ হেলমেট পরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর চালায়। বৃষ্টির কারণে নিরাপত্তা ফাঁক বুঝে তারা চেয়ার, টেবিল, সাউন্ড সিস্টেমসহ সমাবেশ মঞ্চে হামলা চালায়।
পুলিশ সূত্র জানায়, সমাবেশস্থলের পাশের খালপাড় থেকে ছাত্রলীগের কর্মীরা এসে হামলা চালায়। তবে তারা দাবি করছে—পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।






আপনার মতামত লিখুন