খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো “JURS Research Summit and Fresher’s Reception 2025”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো “JURS Research Summit and Fresher’s Reception 2025”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে গবেষণাভিত্তিক সংগঠন “Jahangirnagar University Research Society” কর্তৃক আয়োজিত “JURS Research Summit and Fresher’s Reception 2025 ” অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। “From Curiosity to Discovery : Empowering Undergraduate Research” প্রতিপাদ্যে আয়োজিত এবং সর্বমোট ১৫ টি বিশ্ববিদ্যালয়ের ১৫০ জনেরও অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জাহাঙ্গীরনগর সিনেট ভবনে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে।

অনুষ্ঠানটির সূচনালগ্নে সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মো: আল আমিন বিজয় তার বক্তব্যের মাধ্যমে JURS-এর যাত্রা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন। পরবর্তীতে সংগঠনটির উপদেষ্টা ড. মো. মোয়াজ্জেম হোসাইন, গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা সংগঠনের প্রয়োজনীয়তা বিষয় তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি এবং সহযোগী অধ্যাপক ড. সাখোয়াত হোসেন। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কালচারের গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য রাখেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সংগঠনের উপদেষ্টা অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. এম. মাহফুজুর রহমান। তিনি তার বক্তব্যে গবেষণার বিভিন্ন ধাপ, উচ্চশিক্ষার প্রস্তুতি, গবেষণা পদ্ধতির পূর্ণাঙ্গ জ্ঞান ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন “ একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য নির্ভর করে একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি গবেষণার বিস্তার ও গভীরতার উপর”। একপর্যায়ে গবেষণার ক্ষেত্রে জাহাঙ্গীরনগকে এক অন্যতম মাত্রায় নিয়ে যেতে শিক্ষার্থীদের বিভিন্ন জার্নাল অ্যাক্সেস, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা ও গ্রন্থাগার আধুনিকায়নের প্রতিশ্রুতিও প্রদান করেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ICDDR,B এর Health systems and population Studies Division এর Environmental Health and Wash Unit এর প্রোজেক্ট কোঅর্ডিনেটর ডা. মাহবুবুর রহমান এবং এসোসিয়েট সায়েন্টিস্ট মাহবুব উল আলম, এছাড়াও Dobey International Ltd. এর সিইও তার বক্তব্যে গবেষণার মাধ্যমে ডেটা-ভিত্তিক নীতিনির্ধারণ ও কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরেন। সংগঠনটির আরেক উপদেষ্টা অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “গবেষণা শুধু একাডেমিক কাজ নয়, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রকাশের একটি পথও বটে। আরো বক্তব্য রাখেন ” McDreamer, USA ” এর ম্যানেজার মো. মোশাররফ হোসেন এবং কি-নোট স্পিকার হিসেবে ছিলেন জন হপকিনস বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম। বক্তারা গবেষণার বিভিন্ন ধাপ, গবেষণা নৈতিকতা, স্কিল ডেভেলপমেন্ট, SOP, ইমেইল রাইটিং কৌশল ও উচ্চশিক্ষার প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের সম্যক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল কুইজ কম্পিটিশন, বিভিন্ন পর্বে আয়োজিত গবেষণা প্রস্তাব উপস্থাপন ও শিক্ষার্থীদের দ্বারা চমৎকার সর পোস্টারের প্রদর্শনী। কুইজ সেগমেন্টে জুনিয়র ক্যাটেগরিতে যথাক্রমে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকৃত করেন মেহেদী হাসান আফ্রাদ (জাবি), এস. এম. মাসুদ আলম ( জাবি) ও আফসানা হেনা (বিউপি)। অন্যদিকে সিনিয়র ক্যাটাগরিতে ১ম স্থান অধিকৃত করেন মো. জাহিদ হাসান (জাবি)। আনায়া তালুকদার (সাস্ট) ও শান্তু কর্মকার (জাবি) যথাক্রমে ২য় ও ৩য় স্থান অর্জন করেন। পোস্টার প্রেজেন্টেশন প্রদর্শনীতে ১ম স্থান অর্জন করেন মো. নাইমুর রহমান খান সিফাত (ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক) এবং ২য় ও ৩য় স্থান অর্জন করেন যথাক্রমে তাসমিয়া রহমান (জাবি) এবং সামিঊর রহমান (জাবি)। সর্বশেষ গবেষণা প্রস্তাব উপস্থাপনে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন যথাক্রমে মারুফ হাসান ( হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সাব্বির হোসেন ( জাবি) ও সুমন্ত বিশ্বাস (বুয়েট)।

সমাপনী বক্তব্যে JURS-এর সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমন এবং সভাপতি মো. আল আমিন বিজয় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও গবেষণায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।, গবেষণার প্রতি আগ্রহ ও সুযোগ পেলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও আন্তর্জাতিক মানে পৌঁছাতে সক্ষম JURS Research Summit and Fresher’s Reception 2025 সেই বার্তাই প্রদান করে এবং আজকের এই রিসার্চ সামিট একাডেমীয়া এবং ইন্ডাস্ট্রির কোলাবোরেশানের দ্বার উন্মোচিত করলো।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি