জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুহিব, মোস্তাফিজ সেক্রেটারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহর সঞ্চালনায় পরিচালিত হয়।
কমিটি গঠনের প্রক্রিয়ায় কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে সদস্যদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহিবুর রহমান মুহিবের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং শপথ পাঠ করান। পরে সেক্রেটারি মনোনীত করা হয়।
সমাবেশে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদ রাফি, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন