খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নোয়াখালীতে নামাজরত বৃদ্ধাকে কু’পি’য়ে হ ত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
নোয়াখালীতে নামাজরত বৃদ্ধাকে কু’পি’য়ে হ ত্যা

নোয়াখালীর কবিরহাটে নামাজরত অবস্থায় দুর্বৃত্তদের কোপে গুরুতর আহত আওয়ামী লীগ নেতার মা হোসনেয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।
রবিবার (৬ জুলাই) সকালে রাজধানীর পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ১ জুলাই মাগরিবের নামাজ পড়ার সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং ঘরে লুটপাট চালায়।

নিহত হোসনেয়ারা বেগম মরিয়ম (৮৫) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাল কোম্পানির বাড়ির মো. আবুল কাশেমের স্ত্রী ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. কামাল খানের মা।

জানা গেছে, হামলার বৃদ্ধা হোসনেয়ারা বেগম মরিয়ম বাড়িতে একা ছিলেন। তিনি যখন মাগরিবের নামাজ পড়ছিলেন এসময় দুর্বৃত্তরা হঠাৎ ঘরে ঢুকে পড়ে এবং নামাজে অবস্থানরত হোসনেয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে নগদ টাকা, বৃদ্ধার শরীরে থাকা স্বর্ণের তাবিজ ও অন্যান্য স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়।

ভুক্তভোগীর ছেলে মো. মহিউদ্দিন বলেন, আমরা আগেই শুনছিলাম, আমাদের বাড়িতে হামলার প্রস্তুতি চলছে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। সেদিন আমাদের বাড়িতে হামলা, লুটপাট ও ডাকাতি সবই হয়েছে। দুর্বৃত্তরা আমার বৃদ্ধ মাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে। আমার ভাই আওয়ামী লীগের উপজেলা শাখার কোষাধ্যক্ষ ছিলেন, একইসঙ্গে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যানও ছিলেন। তিনি এলাকায় বহু উন্নয়নমূলক কাজ করেছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সবসময়। আজ আমাদের মা না ফেরার দেশে চলে গেছেন। এ শোক ও ক্ষতির কোনো সান্ত্বনা নেই আমাদের জন্য। আমরা এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ঢাকা পোস্টকে বলেন, নামাজরত অবস্থায় বৃদ্ধ মাকে কুপিয়ে ডাকাতির খবর পেয়ে আর্মিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। আজ সকাল ৭টায় ভুক্তভোগী বৃদ্ধা মারা গেছেন। এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি