খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শিবিরের ৩৬ দিনব্যাপী  কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞায়—জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ”—এই স্লোগান সামনে রেখে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন।

 

বর্ষপূর্তি উপলক্ষে শিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তঝরা প্রতিরোধ, তথা জুলাই অভ্যুত্থানের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের বিভিন্ন অঞ্চলে ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। এই কর্মসূচিগুলোর মাধ্যমে নতুন প্রজন্মকে ‘জুলাই স্পিরিট’-এর চেতনায় উজ্জীবিত করতে চায় সংগঠনটি।

ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে:

  • সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভা

  • শহীদদের কবর জিয়ারত ও পরিবার-সাক্ষাৎ

  • ‘জুলাই দ্রোহ’ শীর্ষক বিক্ষোভ মিছিল

  • আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী

  • কালচারাল ফেস্ট ও সাহিত্য-স্মৃতিলিখন প্রতিযোগিতা

  • পাঠাগার স্থাপন, গ্রাফিতি প্রোগ্রাম

  • ‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক সাক্ষাৎকার ও পডকাস্ট

  • ‘Think Back to 36 July’ শিরোনামে অনলাইন ক্যাম্পেইন

  • বিশেষ প্রকাশনা ও ‘জুলাই সাহিত্য সাময়িকী’ প্রকাশ

সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, “জুলাই অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। এটি ছিল জাতির বৃহত্তর ঐক্যের প্রতীক। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত, আলী রায়হানসহ অসংখ্য তরুণের রক্তে রচিত হয়েছে একটি নতুন ইতিহাস।”

তিনি আরও বলেন, আজ এই স্পিরিটকে ধারণ করে আমরা ইনসাফভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে অগ্রসর। কিন্তু আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি অনীহা, বিভেদ ও দায়িত্বহীনতা।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিবির সভাপতি বলেন,শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণা দিতে হবে। একইসঙ্গে শিক্ষাঙ্গনে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে ছাত্রসংসদভিত্তিক ছাত্ররাজনীতি চালুর উদ্যোগ নিতে হবে।”

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি