জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞায়—জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ”—এই স্লোগান সামনে রেখে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন।
বর্ষপূর্তি উপলক্ষে শিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তঝরা প্রতিরোধ, তথা জুলাই অভ্যুত্থানের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের বিভিন্ন অঞ্চলে ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। এই কর্মসূচিগুলোর মাধ্যমে নতুন প্রজন্মকে ‘জুলাই স্পিরিট’-এর চেতনায় উজ্জীবিত করতে চায় সংগঠনটি।
ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে:
-
সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভা
-
শহীদদের কবর জিয়ারত ও পরিবার-সাক্ষাৎ
-
‘জুলাই দ্রোহ’ শীর্ষক বিক্ষোভ মিছিল
-
আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী
-
কালচারাল ফেস্ট ও সাহিত্য-স্মৃতিলিখন প্রতিযোগিতা
-
পাঠাগার স্থাপন, গ্রাফিতি প্রোগ্রাম
-
‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক সাক্ষাৎকার ও পডকাস্ট
-
‘Think Back to 36 July’ শিরোনামে অনলাইন ক্যাম্পেইন
-
বিশেষ প্রকাশনা ও ‘জুলাই সাহিত্য সাময়িকী’ প্রকাশ
সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, “জুলাই অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। এটি ছিল জাতির বৃহত্তর ঐক্যের প্রতীক। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত, আলী রায়হানসহ অসংখ্য তরুণের রক্তে রচিত হয়েছে একটি নতুন ইতিহাস।”
তিনি আরও বলেন, আজ এই স্পিরিটকে ধারণ করে আমরা ইনসাফভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে অগ্রসর। কিন্তু আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি অনীহা, বিভেদ ও দায়িত্বহীনতা।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিবির সভাপতি বলেন,শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণা দিতে হবে। একইসঙ্গে শিক্ষাঙ্গনে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে ছাত্রসংসদভিত্তিক ছাত্ররাজনীতি চালুর উদ্যোগ নিতে হবে।”