খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নোয়াখালীতে দেড় বছর আগের যুবক হত্যা রহস্য উন্মোচন, আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
নোয়াখালীতে দেড় বছর আগের যুবক হত্যা রহস্য উন্মোচন, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দেড় বছর আগে সংঘটিত এক রহস্যজনক হত্যাকাণ্ডের জট খুলেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) চট্টগ্রাম থেকে অভিযুক্ত নুরুল আলম রনিকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালা বাজার এলাকার সফিকুল আলম বাহারের ছেলে।

শনিবার (১৪ জুন) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিমল কর্মকার।

পুলিশ জানায়, নিহত মো. শরীফ (২৫) একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি উপজেলার রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাফর আহম্মেদ ওরফে মিয়া মিস্ত্রির ছেলে। স্থানীয় রংমালা বাজারে মানুষের সহযোগিতায় চলতেন এবং প্রায়ই অভিযুক্ত রনির সঙ্গে চলাফেরা করতেন।

২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি রাতে একটি সিগারেটকে কেন্দ্র করে শুরু হয় তাদের মধ্যে কথা কাটাকাটি। রনি টাকা না থাকায় শরীফ তাকে সিগারেট দিতে অস্বীকৃতি জানান। পরে রনি বাড়ি থেকে টাকা এনে নিজেই সিগারেট কিনে নেয় এবং বাজারের পাশে বসে ধূমপান করতে থাকেন।

একপর্যায়ে শরীফ সেখানে গেলে পুনরায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে রনি তাকে রংমালা দারুল উলুম মাদরাসার পেছনে নিয়ে মারধর করেন। শরীফ অচেতন হয়ে পড়লে রনি তাকে লতাপাতার নিচে চাপা দিয়ে পালিয়ে যায়। সাত দিন পর দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেন এবং ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর রনি চট্টগ্রামে পালিয়ে যান এবং ভিকটিমের মোবাইল ফোন ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হলেও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ১৪ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।

মোবাইল ফোনের সূত্র ধরে তদন্তে অগ্রগতি হয় এবং অবশেষে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। আদালতে হাজির করলে রনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা বিমল কর্মকার জানান, “দীর্ঘ তদন্ত ও প্রযুক্তির সহায়তায় হত্যার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে মামলাটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি পেয়েছে।”

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি