খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এপ্রিল মাসে নির্বাচন নিয়ে দ্বিমত নেইঃ সারজিস আলম

তবে আগে বিচারিক কার্যক্রম, মৌলিক কার্যক্রম স্পষ্ট এবং বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের ক্ষেত্রে নির্বাচনকালীন কিছু সংস্কার নিশ্চিত করতে হবে।
জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
এপ্রিল মাসে নির্বাচন নিয়ে দ্বিমত নেইঃ সারজিস আলম

যদি দৃশ্যমান বিচারিক কার্যক্রম দেখা যায়, মৌলিক কার্যক্রম স্পষ্ট হয় এবং বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের ক্ষেত্রে নির্বাচনকালীন কিছু সংস্কার নিশ্চিত করা হয় তাহলে এপ্রিল মাসে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তবে তার আগে এসব সংস্কার নিশ্চিত করতে হবে।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

সারজিস বলেন, ‘বিগত দিনে দেখা গেছে, নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার, কালোটাকার প্রভাব, পেশিশক্তির অপপ্রয়োগসহ নানা অনিয়ম ঘটে। ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার চুরির মতো ঘটনা যেন আর না ঘটে। এবারের নির্বাচনে আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, যেখানে বড় বা ছোট সব দলই সমান সুযোগে সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারবে।’

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে সার্জিস আলম বলেন, কেউ যেন কারো দ্বারা ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। এমনকি অপ্রীতিকর ঘটনগুলো আমরা বিগত নির্বাচন গুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি।

বিশেষকরে, ভোটকেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই ধরনের ঘটনাগুলো যেন আর আমরা আগামীর বাংলাদেশে কোন নির্বাচনে না দেখি। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে চৌরঙ্গী মোড়ে তার নেতাকর্মী ও সমর্থকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সার্জিস আলম।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি