খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফরিদপুরে এনসিপির জনসভা উপলক্ষ্যে ৪০০ পুলিশ মোতায়েন, টহল দিচ্ছে সেনাবাহিনী-র‍্যাব

জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
ফরিদপুরে এনসিপির জনসভা উপলক্ষ্যে ৪০০ পুলিশ মোতায়েন, টহল দিচ্ছে সেনাবাহিনী-র‍্যাব

জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফরিদপুরে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) পথসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সমাবেশ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

পূর্বের সময়সীমা অনুযায়ী এ পথসভাটি সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও গতকাল বুধবার গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতির কারণে তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে ১২টায় করা হয়েছে।

জানা গেছে, পূর্বের ঘোষণা অনুযায়ী জাতীয় নাগরিক কমিটির নেতাদেরকে বুধবার রাতেই গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের পথসভার শেষ করে ফরিদপুরে এসে রাতে অবস্থান করার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের হাঙ্গামার পর তারা খুলনা চলে যান এবং খুলনায় রাত কাটিয়ে আজ ফরিদপুরের জনসভায় যোগ দেবেন। তাদের ফরিদপুরের মধুখালীতে একটি পথসভা করার কথা রয়েছে।

এদিকে এ পথযাত্রাকে সামনে রেখে এবং গত বুধবার গোপালগঞ্জের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে নিশ্চিত নিরাপত্তা নিয়েছে পুলিশ। শহরের জনতা ব্যাংকের মোড়ে এই পথসভার আয়োজন করা হয়েছে। সকাল ৯টার দিকে সমাবেশস্থলে এসে দেখা যায় মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। ইতোমধ্যেই বিভিন্ন মিডিয়াকর্মীরা ভিড় করেছে এবং পুলিশ সদস্যদের মঞ্চের আশপাশের এলাকায় দেখা গেছে।

ফরিদপুর এনসিপির জ্যৈষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ফরিদপুরের সকাল ১০টার বদলে দুপুর সাড়ে ১২টায় পথসভা শুরু হবে। নেতারা এখনো ফরিদপুর এসে পৌঁছানি।

সভার সার্বিক নিরাপত্তার বিষয়ে নাগরিক কমিটির এই সদস্য জানান, ফরিদপুরে তারা গোপালগঞ্জের মতো হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছে না। ফরিদপুরের লোকজন অত্যন্ত সুশৃঙ্খল, ভদ্র। অবশ্যই শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী এবং র‍্যাবের সদস্যরা টহল দেবে। ফরিদপুরের পুলিশ প্রশাসনের জনবল দিয়েই এ নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর জন্য বাড়তি কোনো জনবল অন্য জেলা থেকে আনা হয়নি। আমরা প্রত্যাশা করছি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশে জাতীয় নাগরিক পার্টির পথসভা সম্পূর্ণ হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি