জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোস্তফা কামালের সই করা এক অফিস আদেশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে।
এতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিত জিইউবির ষষ্ঠ জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। যা শুক্রবার (১৬ মে) থেকে কার্যকর হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে এবং এই আদেশ শুক্রবার থেকে কার্যকর হবে। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
উল্লেখ্য, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিল।






আপনার মতামত লিখুন