প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে, ২০২৫

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোস্তফা কামালের সই করা এক অফিস আদেশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিত জিইউবির ষষ্ঠ জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। যা শুক্রবার (১৬ মে) থেকে কার্যকর হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে এবং এই আদেশ শুক্রবার থেকে কার্যকর হবে। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

বন্ধের এই বিজ্ঞপ্তিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরেও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা