খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হানিমুনে বউয়ের সঙ্গে মা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ
হানিমুনে বউয়ের সঙ্গে মা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
যেখানে তিনি দাবি করেছেন, ওর (পলাশ সাহা) মা আমাকে সংসার করতে দেয়নি। আমার স্বামী আমার হাতের রান্না ভালো খেতো বলে আমার শাশুড়ি আমার রান্নাবান্না করা বন্ধ করে দিলো। আমার শাশুড়ির পরিকল্পনা ছিলো ছেলে বিয়ে করবে, তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে, বউ সংসার আর বাচ্চা নিয়ে থাকবে, আর সে তার ছেলেকে নিয়ে থাকবে। র‌্যাবের এএসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনায় স্ত্রী সুস্মিতা সাএসব কথা বলেছেন। পলাশ সাহার মা ও স্ত্রী একে অন্যের দিকে আঙুল তুলে দোষারোপ করেছেন।

শুধু তাই নয়, সুস্মিতা সাহা আরও দাবি করেন- বিয়ের ৬-৭ মাস পর থেকে পলাশকে বলা শুরু করি, কোনো সমস্যা বা তোমার মানসিকতা এমন কেন, তুমি পছন্দ করে এনেছো, আমি তো হেঁটে আসিনি। তোমার কি ইচ্ছা করে না, বউকে নিয়ে একটু থাকি বা বউকে আলাদা করে একটু সময় দেই। কিন্তু ও বলতো বউকে আলাদা করে সময় দেয়ার কি আছে, মা আছে, আমি আছি, তুমি আছো যা করবো একসঙ্গে করবো। বউকে তো রাতে ভালোবাসা যাবে, রাতে তো বউয়ের সঙ্গে ঘুমাই, তখনই ভালোবাসবো। কিন্তু আমি বলতাম বউকে কি শুধু রাতে ভালোবাসার জন্য, ঘুমানোর জন্য বিয়ে করে, বউয়ের কোন শখ আহ্লাদ থাকে না।

শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ তুলে সুস্মিতা আরও বলেন, ‘আমাদের স্বামী-স্ত্রীকে এক সঙ্গে কথা বলতে দিতো না। দিনের মধ্যে যতটুকু বাসায় থাকার সুযোগ পেতো ততটা সময় আমার শাশুড়ির সঙ্গে থাকতো। কিন্তু আমি কিছু মনে করতাম না। সংসার কেবল মাত্র শুরু করেছি হয়তো একদিন না এতদিন ঠিক হয়ে যাবে। কিন্তু এই একদিন দিনে পর দিন হতেই থাকল, আমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন হলো না। ও ওর মাকে সময় দিতো, আমাকে আর সময় দিতো না।’

পলাশের মৃত্যুর পর তার স্ত্রীর এই বক্তব্যে ঝড়ের গতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই র‌্যাবের এই এএসপির মায়ের দিকে আঙুল তুলে বিভিন্ন প্রশ্ন করেন। বিষয়গুলো নিয়ে আরতি সাহার কঠোর সমালোচনাও করেন অনেকে।

তাদেরই একজন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে আশ্চর্যকণ্ঠে অভিনেত্রী লিখেছেন, হানিমুনেও নাকি মাকে নিয়ে যাইতে হয়! বাইরে গেলে নাকি মার হাত ধরে ঘুরতে হয়! বউয়ের রান্না ভালো হয়েছে এই প্রশংসা শুনলে আবার তরকারির পাতিলও ফালায় দেয়!!

প্রভার সেই পোস্ট দেখে ভক্তদেরও বুঝতে বাকি নেই, অভিনেত্রী কার দিকে আঙুল তুলেছেন। তিনি যে পরোক্ষভাবে পলাশ সাহার মায়ের দিকেই আঙুল তুলেছেন সেটা স্পষ্ট।

নেটিজেনরাও অভিনেত্রীর পোস্ট শেয়ার করে বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ তার পক্ষ নিয়েছেন কেউ আবার পলাশের মায়ের পক্ষেই দাঁড়িয়েছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি