পপ তারকা জেনিফার লোপেজ মঞ্চ মাতালেন জেদ্দায়, মুসলিমদের মাঝে ক্ষোভ
পবিত্র ভূমি মক্কার খুব কাছেই এবার নেচে-গেয়ে দর্শক মাতালেন পপ তারকা জেনিফার লোপেজ। সৌদির ভিশন ২০৩০ এর অংশ হিসেবে এই আয়োজন করা হয়। তবে, সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মুসল্লিরা। মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হয়। খবর দ্য নিউ আরবের।
‘সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স’ নামের ওই প্রতিযোগিতায় অংশ নেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ।
জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে ‘লজ্জাজনক’ এবং ‘সরাসরি ইসলামকে অপমান’ হিসেবে অভিহিত করেছেন।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন, মক্কার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এ ধরনের একটি পপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সৌদিকে অবশ্যই মনে রাখতে হবে ইসলামের পবিত্রতম স্থানের দায়িত্বে আছে তার।
এর আগে গত বছরের ডিসেম্বরে এলি সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ। ওই সময়ও এ নিয়ে সমালোচনা হয়েছিল।






আপনার মতামত লিখুন