আজেই যাবে বিমানের জেদ্দা ও মদিনার বাতিল হওয়া ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোববার (১ মার্চ) জানিয়েছে, সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে শনিবার বাতিল হওয়া ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমান জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইট বিজি-৩৩৭ বাতিল হয়েছিল। এই ফ্লাইটটি আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইট বিজি-৩৩৫ গতকাল বাতিল হওয়া ফ্লাইটটি আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
বিমানের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকবেন এবং যাত্রার আগে ফ্লাইটের তথ্য যাচাই করবেন।






আপনার মতামত লিখুন