খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্রাম্পের নতুন ফতোয়া!

ভোটারদের নাগরিকত্ব প্রমাণে কড়াকড়ি, মেইল-ইন ব্যালট বন্ধের চক্রান্ত!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ২:৫৬ পূর্বাহ্ণ
ট্রাম্পের নতুন ফতোয়া!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে ভোটারদের নিজেদের মার্কিন নাগরিকত্ব প্রমাণ করতে হবে এবং নির্বাচন দিবসের পর মেইল-ইন ব্যালট গণনা বন্ধ করতে হবে।

এই আদেশ অনুযায়ী, যেসব অঙ্গরাজ্য এই নিয়ম মেনে চলবে না, তাদের ফেডারেল তহবিল কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে মার্কিন নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ করে আসছেন এবং এখনো দাবি করেন যে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয় ব্যাপক জালিয়াতির ফল। যদিও এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।

ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্ররা বহুদিন ধরে বলে আসছেন যে, যুক্তরাষ্ট্রে ব্যাপকহারে অনাগরিকরা ভোট দিচ্ছে, যা অবৈধ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি বিরল ঘটনা।

এর আগে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ একটি বিল পাস করেছিল, যা অনাগরিকদের ভোটার তালিকায় নিবন্ধন নিষিদ্ধ করতো, যদিও এটি সিনেটে পাস হয়নি। এখন হোয়াইট হাউসের নতুন নির্বাহী আদেশ সেই একই উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে।

‘নির্বাচন সঠিক পথে আনতেই হবে’ – ট্রাম্প

নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, “আমাদের নির্বাচনী ব্যবস্থা ঠিক করতে হবে। এই দেশ ভুয়া নির্বাচন আর দুর্নীতির কারণে অসুস্থ হয়ে পড়েছে। আমরা যেকোনো উপায়ে এটাকে ঠিক করবো।”

তবে ভোটাধিকার সংরক্ষণে কাজ করা সংস্থাগুলো এই আদেশের বিরোধিতা করেছে। তারা বলছে, এটি বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। Public Citizen-এর সহ-সভাপতি লিসা গিলবার্ট বলেছেন, “এটি সরাসরি গণতন্ত্রের ওপর আক্রমণ এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা।”

‘৯% নাগরিকের নাগরিকত্বের প্রমাণ নেই’

প্রবীণ গবেষণা প্রতিষ্ঠান ব্রেনান সেন্টারের তথ্য অনুযায়ী, ৯% ভোটার—যা ২ কোটি ১৩ লাখ মানুষের সমান—তাদের কাছে নাগরিকত্বের প্রমাণ সহজলভ্য নেই। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের প্রায় ১৪.৬ কোটি মানুষের পাসপোর্ট নেই। ফলে এই আইন কার্যকর হলে বিপুলসংখ্যক মানুষ ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়বে।

মেইল-ইন ব্যালট নিষিদ্ধকরণের চেষ্টা

নতুন আদেশে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নীতি হবে এমন ব্যবস্থা করা, যাতে ভোট শুধুমাত্র আইন অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যেই কাস্ট ও গ্রহণ করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্য, পুয়ের্তো রিকো, ভার্জিন আইল্যান্ডস এবং ওয়াশিংটন ডিসি নির্বাচন দিবসের পরেও মেইল-ইন ব্যালট গ্রহণ করে।

এছাড়া, ট্রাম্পের নির্বাহী আদেশে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অঙ্গরাজ্যগুলোকে নাগরিকত্ব যাচাই করার জন্য প্রয়োজনীয় ডাটাবেসের অ্যাক্সেস দেয়। একইসঙ্গে এলন মাস্ক-পরিচালিত সরকারি প্রশাসন বিভাগকে (Department of Government Efficiency) ভোটার তালিকা পর্যালোচনা করতে বলা হয়েছে, প্রয়োজনে সাবপোনার (আইনি তলব) মাধ্যমে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

‘ভোটার তালিকা পরিস্কার করতে হবে’ – রিপাবলিকান ন্যাশনাল কমিটি

এদিকে, রিপাবলিকান ন্যাশনাল কমিটি (RNC) মঙ্গলবার জানিয়েছে, তারা ৪৮টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির কাছে ভোটার তালিকা সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে তথ্য চেয়েছে। RNC চেয়ারম্যান মাইকেল হোয়াটলি বলেছেন, “ভোটারদের অধিকার রয়েছে জানার যে তাদের অঙ্গরাজ্য ভোটার তালিকা সঠিকভাবে সংরক্ষণ করছে এবং অনুপযুক্ত ভোটারদের নাম দ্রুত মুছে ফেলছে।”

নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই নির্বাহী আদেশকে আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে এবং এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দেবে।

স্বদেশ/ আজাদ

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি