খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বদলে যাওয়া কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র

নেই হকারের হাকডাক, ট্রেন যাচ্ছে নির্ধারিত সময়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
নেই হকারের হাকডাক, ট্রেন যাচ্ছে নির্ধারিত সময়ে

স্টেশনে নেই হকারের হাকডাক। নেই যাত্রীদের ভীড়। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে। এ যেন অন্যরকমভাবে বদলে যাওয়া এক রেলওয়ে স্টেশন। স্টেশনের নাম কমলাপুর রেলওয়ে স্টেশন। স্টেশন এলাকায় যাত্রীদের পদচারণা কম। গুটি কয়েক যাত্রী অপেক্ষা করছেন প্ল্যাটফর্মের বসার জায়গায়, যাদের গন্তব্যের ট্রেন ছাড়ার সময় এখনও হয়নি। কিন্তু ট্রেন বিলম্বে ছাড়ার কারণে প্লাটফর্মে অপেক্ষা করছেন এমন যাত্রীও নেই, কারণ এখন পর্যন্ত সব ট্রেন ঢাকা ছেড়েছে নির্ধারিত সময়ে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, পার্কিং এরিয়ায় সড়কপথের যানবাহন থেকে নেমে ট্রেনের যাত্রীরা হেঁটে প্লাটফর্ম এলাকায় প্রবেশ করছেন। প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের তিন দফা চেকিং ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। চেকিং গেটগুলোতে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) পাশাপাশি তাদের কাজে সহযোগিতা করছেন স্কাউট সদস্যরা।

প্ল্যাটফর্ম এলাকায় প্রবেশের পর দেখা গেছে, ট্রেন বিলম্ব হয়েছে এমন কারণে কোনো যাত্রী স্টেশনে নেই। কারণ প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা স্টেশন ছেড়ে গেছে। বর্তমানে যেসব যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান করছেন তাদের ট্রেন ছাড়ার সময় এখনও হয়নি। ফলে প্ল্যাটফর্ম এলাকায় যাত্রী ভিড় খুবই কম।

সরেজমিনে দেখা গেছে, জামালপুর এক্সপ্রেস (৭৯৯) ট্রেন নির্ধারিত সময়ে ঠিক সকাল ১০টায় ঢাকা স্টেশন ছেড়ে গেছে, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) নির্ধারিত সময় ঠিক সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।

ট্রেনগুলো ছাড়ার আগে সেসব ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা হয়। জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী মোস্তাফিজুর রহমান বলেন, আজ ঈদযাত্রার দ্বিতীয় দিন। এই যাত্রায় কোনো ট্রেন বিলম্ব হয়নি এটাই সবচেয়ে অবাক করা বিষয়। দুই তিন বছর আগেও একটি ট্রেনের জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা কমলাপুর স্টেশনে অপেক্ষা করতে হতো আমাদের। এবার এসে দেখলাম যাত্রীই নেই প্লাটফর্মে। ট্রেনগুলো লাইনে রাখা। কোনো হকার নেই প্লাটফর্মে। এমন স্টেশন দেখতে অনেক ভালো লাগছে।

একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী আনিকা মাহজাবিন বলেন, আজ ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তেমন ভিড় দেখলাম না। স্টেশনেও তেমন কোনো মানুষ নেই। আমাদের ট্রেনেও কোনো ভিড় নেই। অনেকের হয়তো এখনো ছুটি হয়নি। আমাদের মতো যাদের সুযোগ আছে তারাই এখন ট্রেনের যাত্রী। ভিড় এড়াতেই ঈদের পাঁচ দিন আগে বাড়ি যাওয়া।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ঢাকা স্টেশন ছেড়েছে। আজ এখন পর্যন্ত ইনশাল্লাহ কোনো ধরনের বিলম্ব হয়নি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি