ট্রেনে ঈদযাত্রা শুরু
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনে ঈদযাত্রা আজ থেকে শুরু হয়েছে । ঢাকা রেলওয়ে স্টেশন থেকে প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকা স্টেশন ছেড়েছে সকাল ৭টা ২০ মিনিটে। দিনের দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকা স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়েছে ৬টা ৫০ মিনিটে। তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকা স্টেশন ছেড়েছে সকাল সাড়ে ৮টায়।
এদিকে, ট্রেনের শিডিউলে নির্ধারিত সময়ে না ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গরমের মধ্যে প্ল্যাটফর্ম ভর্তি মানুষ অপেক্ষা করছেন ট্রেনের জন্য।
বুধবার (১২ জুন) সকালে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে ভোগান্তির কথা জানা গেছে। অন্যদিকে ট্রেনের রেকগুলোতে কোচ সংযোজন ভুল হওয়ায় বিলম্ব হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ঈদযাত্রায় ট্রেনের যাত্রীদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয় এজন্য প্লাটফর্ম এলাকায় প্রবেশের মুখে র্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোলরুম স্থাপন করেছে।






আপনার মতামত লিখুন