খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের বড় জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ২:১২ অপরাহ্ণ
কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের বড় জয়

লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়া কলম্বিয়ার বিপক্ষে সুবিধা করতে পারছিল না ব্রাজিল। শেষ দুই দেখাতেই জয়বঞ্চিত (একটি করে জয় ও ড্র) ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একইসঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলেও দরিভাল জুনিয়রের শিষ্যদের ছিল বেগতিক অবস্থান। ইনজুরিপ্রবণ স্কোয়াড নিয়ে নেমে তারা আরও ত্রাহি দশায় পড়ে। তবে ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে রোমাঞ্চকর জয় পেল ব্রাজিল।

ঘরের মাঠ বিআরবি মানে গারিঞ্চা স্টেডিয়ামে আজ শুক্রবার ভোরে ব্রাজিল মুখোমুখি হয় কলম্বিয়ার। দুই দলই লাতিন অঞ্চলের পরাশক্তি হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগেই মিলেছিল। মাঠের খেলায়ও দুই দল যথেষ্ট উত্তেজনার জন্ম দেয়। ম্যাচের শুরুতেই পেনাল্টিতে ব্রাজিলকে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা রাফায়েল রাফিনিয়া। বিরতির আগমুহূর্তে গোল করে লুইস দিয়াজ কলম্বিয়াকে সমতায় ফেরান।

তবে ইনজুরি সময়ের নবম মিনিটে গিয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ভিনিসিয়ুস স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান। জয় নিশ্চিত করেন ২-১ গোলে। ম্যাচটিতে নামার আগেই চোটের কারণে নেইমার-এডারসন-দানিলোদের মতো তারকাদের হারানোর ক্ষত ছিল সেলেসাওদের। এরপর ম্যাচেও ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার ও মিডফিল্ডার গারসন। এ ছাড়া ১০ ফুটবলারের ওপর ছিল হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। যা সত্যি হয়েছে দুজনের, ব্রুনো গুইমারেস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের।

ব্রাজিল ম্যাচের প্রথম গোলটাও পায় ভিনিসিয়ুসের কল্যাণে। কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনোজ তাকে ডি-বক্সে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর বাঁ পায়ের বাঁকানো শটে সফল স্পট কিক নিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। এ নিয়ে ব্রাজিলের জার্সিতে শেষ ৪ ম্যাচে তিনি চতুর্থ গোল করলেন। খানিক বাদেই রদ্রিগোর শট বেরিয়ে যায় বাইরে দিয়ে। আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে ব্রাজিল ম্যাচে দু’বার ধাক্কা খায়। প্রথমত চতুর্দশ মিনিটে কলম্বিয়ার কাউন্টার অ্যাটাক রুখতে গিয়ে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন গুইমারেস, যা তাকে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এরপর ২৭ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় গারসনকে।

বিরতিতে যাওয়ার ঠিক চার মিনিট আগে সমতায় ফেরে কলম্বিয়া। এই গোলে দায় বেশি ব্রাজিল মিডফিল্ডার জোয়েলিন্টনের। সতীর্থের কাছ থেকে বল পেয়ে শট নিতে দেরি করায় তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে কলম্বিয়ার একজন। ফলে হামেস রদ্রিগেজ হয়ে সেই বল যায় লুইস দিয়াজের পায়ে। লিভারপুলের এই ফরোয়ার্ড আড়াআড়ি শটে জাল খুঁজে নেন। এর আগেও ব্রাজিলের বিপক্ষে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন দিয়াজ।

দ্বিতীয়ার্ধে কলম্বিয়া গোলরক্ষক কামিলো ভার্গাসের বেশ কয়েকবার পরীক্ষা নিয়েছেন ভিনি-রাফিনিয়ারা। প্রতিবারই অবশ্য তিনি ভালোভাবে উৎরে গেছেন। ৬৩ মিনিটে অবশ্য গোলও পেয়ে যায় সফরকারী কলম্বিয়া। তবে তার আগে গোলরক্ষক অ্যালিসনকে ফাউল করায় তারা সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে। ৭১ মিনিটেই তিনি আরও বড় ধাক্কাটি খান। সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে দুজনকেই মাঠ ছাড়তে হয়। ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো।

এরপর দুই দলই লিড পাওয়ার আশায় আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। ব্রাজিলের নিউক্যাসল তারকা জোয়েলিন্টন ভালো একটি শটও নিয়েছিলেন, তবে সেটি ছিল লক্ষ্যভ্রষ্ট। যোগ করা সময়ের অষ্টম মিনিটে দূরের পোস্টে হেড করতে গিয়ে মাথায় চোট পান ব্রাজিল ডিফেন্ডার গুইলার্মে অ্যারানা। কয়েক সেকেন্ড পরই ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস। যা গোলরক্ষক ভার্গাস ঝাঁপিয়েও নাগাল পাননি।

এই জয়ে লাতিন বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে বড় উন্নতি হয়েছে ব্রাজিলের। ১৩ ম‍্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা দুইয়ে উঠে গেলে। সমান ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল কলম্বিয়া। ১২ ম‍্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে উরুগুয়ে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি