শেয়ারবাজারে স্বস্তি নেই
লেনদেন বাড়লেও কমেছে সূচক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ মার্চ) সকল মূল্যসূচকের পতনে কমেছে টাকার অংকে লেনদেন । সেইসাথে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৪১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪ টির, কমেছে ১৮৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৭ টি কোম্পানির বাজারদর।






আপনার মতামত লিখুন