প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেন বাড়লেও কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ মার্চ) সকল মূল্যসূচকের পতনে কমেছে টাকার অংকে লেনদেন । সেইসাথে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৬ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ০১ দশমিক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪ টির, কমেছে ১৮৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৭ টি কোম্পানির বাজারদর।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা