জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আসাদুল, রিয়াজুল সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসাদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
একই সঙ্গে শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে রিয়াজুল ইসলাম এবং মো. আব্দুল আলিম আরিফ।
সেক্রেটারি আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী এবং সাংগঠনিক সম্পাদক ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।
সদ্যনির্বাচিত শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুর ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব বড় কঠিন কাজ। আল্লাহর কাছে অবশ্যই আমাদের এই দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। আমার সব জনশক্তি ভাইদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ওপর অর্পিত এই কঠিন কাজকে সহজ করে দিয়ে ইসলামী আন্দোলনের খেদমত করার সুযোগ দেন।






আপনার মতামত লিখুন