প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আসাদুল, রিয়াজুল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসাদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

একই সঙ্গে শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে রিয়াজুল ইসলাম এবং মো. আব্দুল আলিম আরিফ।

সেক্রেটারি আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী এবং সাংগঠনিক সম্পাদক ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় শাখা ছাত্রশিবিরের সব সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়। এ ছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত হন। শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সদ্যনির্বাচিত শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুর ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব বড় কঠিন কাজ। আল্লাহর কাছে অবশ্যই আমাদের এই দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। আমার সব জনশক্তি ভাইদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ওপর অর্পিত এই কঠিন কাজকে সহজ করে দিয়ে ইসলামী আন্দোলনের খেদমত করার সুযোগ দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা